মেয়র নির্বাচন নিয়ে আদালতে নাভালনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সরকারবিরোধী নেতা আলেক্সেই নাভালনি গতকাল বৃহস্পতিবার আদালতে কথিত অনিয়মের ব্যাপারে বেশ কিছু প্রমাণ পাঠিয়েছেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমর্থিত প্রার্থী সের্গেই সোবিয়ানিনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোবিয়ানিনের গতকালই নতুন মেয়র পদে শপথ নেওয়ার কথা। নাভালনি ও তাঁর সহযোগীরা গতকাল একটি গাড়িতে করে ২০ বাক্স কথিত তথ্যপ্রমাণ মস্কো নগর আদালতে নিয়ে যান। স্থানীয় আদালতেও একই ধরনের অভিযোগ তোলা হবে বলে জানিয়েছেন তাঁরা। সোবিয়ানিনের প্রধান প্রতিদ্বন্দ্বী নাভালনি নির্বাচনের ফলাফল আংশিক পুনর্গণনার আবেদন জানালেও নির্বাচন কমিশন তা প্রত্যাখ্যান করে। নাভালনির অভিযোগ, নির্বাচনে অনিয়মের মাধ্যমে বাড়তি সুবিধা পেয়েছেন সোবিয়ানিন। এএফপি।