মেরকেলের ফোনে নজরদারির খবর জানতেন ওবামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরকেলের ফোনে নজরদারির খবর ওবামা জানতেন বলে দাবি উঠেছে। ছবি: রয়টার্স
মেরকেলের ফোনে নজরদারির খবর ওবামা জানতেন বলে দাবি উঠেছে। ছবি: রয়টার্স

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুঠোফোনে মার্কিন নজরদারির ব্যাপারে ২০১০ সালেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে বলে দাবি করছে জার্মান সংবাদমাধ্যম।
প্রভাবশালী জার্মান ট্যাবলয়েড বিল্ড অ্যাম জনট্যাগ দাবি করে, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান কেথ আলেকজান্ডার ওবামাকে জার্মান চ্যান্সেলর মেরকেলের ফোনে নজরদারির ব্যাপারে জানিয়েছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে আজ সোমবার এ তথ্য জানানো হয়।
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) কর্মকর্তারা জার্মান সংবাদমাধ্যমের এ দাবি নাকচ করে দিয়ে বলেছেন, তাঁরা জার্মান চ্যান্সেলর মেরকেলের ফোনে নজরদারির ব্যাপারে ওবামাকে কিছুই জানাননি।
এনএসএর প্রধান কেথ আলেকজান্ডার মেরকেলের মুঠোফোনে নজরদারির অভিযোগের ব্যাপারে কখনো আলোচনা করেননি বলে জানান সংস্থাটির এক মুখপাত্র।
মেরকেলের মুঠোফোনে নজরদারির ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্মরণকালের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।
মেরকেলের ঘনিষ্ঠজনেরা বিবিসিকে বলেছেন, ফোনে মার্কিন নজরদারির ঘটনা জানার পর মেরকেল অপমানিত বোধ করেছেন।