মেরকেলের মতো খেলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জার্মানি ও গ্রিসের মধ্যকার ম্যাচের ফলাফল এরই মধ্যে জানা হয়ে গেছে সবার। জার্মান আধিপত্য নাকি গ্রিক রূপকথার জয় হয়েছে! ফুটবলের ‘দৈত্য’ জার্মানের বিজয় হয়ে থাকলে প্রত্যাশিত ফলই হয়েছে। তবে তাতে ক্লোসা, গোমেজ, শোয়েনস্টেইগারের পাশাপাশি জার্মান পত্রপত্রিকার ভূমিকাও কম ছিল না। ম্যাচের আগে তাঁদের রাজনৈতিকভাবে তাতিয়ে দিয়েছে দেশটির গণমাধ্যম।ট্যাবলয়েড বিজেড তাদের প্রথম পৃষ্ঠায় জার্মান ফুটবল দলের একটি পোস্টার ছাপিয়েছে। খেলোয়াড়দের সাদা-কালোর জার্সিতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ছবি রয়েছে। প্রত্যেক খেলোয়াড়ের জার্সির ওপর অংশে মেরকেলের মুখে রয়েছে পৃথক ১১টি অভিব্যক্তি।পোস্টারের নিচে পত্রিকাটি লিখেছে, ‘আজ রাত আটটা ৪৫ মিনিট, সামনে গ্রিস...ইউরো নিয়ে যা ঘটেছে সেই শিক্ষাটাই দিয়ে দাও। ছেলেরা চ্যান্সেলরের মতোই কঠোর হও। তবে কোনো অন্যায় করো না।’ঋণ-জর্জরিত গ্রিসকে ব্যয়সংকোচনের কথা বলে আসছিলেন মেরকেল। এতে তাঁর প্রতি ব্যাপক ক্ষুব্ধ হয় সাধারণ গ্রিকরা। সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয় মেরকেল ও গ্রিকদের মধ্যে। কিন্তু সদ্য সমাপ্ত গ্রিক নির্বাচনে মেরকেলেরই বিজয় হয়েছে। ঋণ-সহায়তা নেওয়ার পক্ষে এবং ব্যয়সংকোচন নীতির অনুসারীদেরই জয় হয়েছে ওই নির্বাচনে। আরেক ট্যাবলয়েড বিল্ড প্রথম পৃষ্ঠায় শিরোনাম করেছে, ‘বিদায় গ্রিস। আমরা আজ তোমাদের রক্ষা করতে পারলাম না।’ টাজেসজিটাং ম্যাচটির ব্যাপারে শিরোনাম করেছে, ‘ঋণকারী বনাম ঋণদাতা’। এএফপি।