ম্যার্কেলের 'হিটলারি গোঁফ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেতানিয়াহু তর্জনীর ছায়া মেরকেলের মুখে পড়ে জার্মান নািস নেতা হিটলারের গোঁফের আকৃতি ধারণ করার ছবিটি আলোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছে।
নেতানিয়াহু তর্জনীর ছায়া মেরকেলের মুখে পড়ে জার্মান নািস নেতা হিটলারের গোঁফের আকৃতি ধারণ করার ছবিটি আলোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছে।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নাকের নিচে জুড়ে বসেছে তাঁর দেশেরই কুখ্যাত নািস নেতা অ্যাডলফ হিটলারের সেই ব্যতিক্রমী গোঁফ। ঘটনা আসলে একটি ছবি নিয়ে। ছবিটি যোগাযোগের সামাজিক মাধ্যমে বেশ আলোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছে।
দুই নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। নেতানিয়াহু তাঁর বাঁহাতের তর্জনী তুলে কিছু একটা ইঙ্গিত করছিলেন। তর্জনীর ছায়া ম্যার্কেলের মুখে পড়ে হিটলারের গোঁফের আকৃতি ধারণ করে।
যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার জেরুজালেমে নেতানিয়াহু ও ম্যার্কেলের এক যৌথ সংবাদ সম্মেলনে ছবিটি তোলা হয়। ওই সংবাদ সম্মেলনে জেরুজালেম পোস্টের মার্ক ইসরায়েল সেলেম কোনো ধরনের নেতিবাচক উদ্দেশ্য ছাড়াই ছবিটি তোলেন। 
পরে ছবিটি যোগাযোগের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ম্যার্কেলের ওই ‘হিটলারি গোঁফ’ নিয়ে শুরু হয় রসালো আলোচনা।
ইসরায়েল ও জার্মানির মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে ২০১৫ সালে। এ উপলক্ষ সামনে রেখে গতকাল দুই দেশের সরকারের নেতারা জেরুজালেমে একটি যৌথ সভায় মিলিত হন। 

সভায় নেতানিয়াহু ও ম্যার্কেলের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিনি শান্তি আলোচনা, ইরানের পারমাণবিক কর্মসূচি প্রভৃতি বিষয় আলোচিত হয়। এর পর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করেন।