মেরুপ্রভা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরজগতের বাইরে এই প্রথম একটি মেরুপ্রভা চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল ১৮ আলোকবর্ষ দূরে অবস্থিত লিরা নক্ষত্রমণ্ডলে একটি ব্রাউন ডোয়ার্ফের চারপাশে ওই আলোকচ্ছটা শনাক্ত করেন। ব্রাউন ডোয়ার্ফ হচ্ছে সুবিশাল গ্রহ এবং ছোট নক্ষত্রের মাঝামাঝি আকৃতির কোনো মহাজাগতিক বস্তু। ধারণা করা হয়, এগুলো থেকে অবলোহিত রশ্মির বিকিরণ হয়। শনাক্ত হওয়া আলোকচ্ছটাটি দেখতে অনেকটা সুমেরু প্রভার মতো হলেও প্রায় ১০ লাখ গুণ বেশি উজ্জ্বল।
বিবিসি