মেলবোর্নের উপকূলে কাঁকড়া সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নের কাছে উপকূলে বিপুলসংখ্যক মাকড়সা প্রজাতির কাঁকড়া জড়ো হতে শুরু করেছে।
সাধারণত প্রতিবছর মহাসাগরের পানি ঠান্ডা হয়ে গেলে লাখ লাখ কাঁকড়া অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলের দিকে সরে আসে।
কাঁকড়াগুলো কেন এভাবে উপকূলের কাছে জমায়েত হয়, তার নিশ্চিত কোনো উত্তর এখনো জানা নেই কারও। তবে বিজ্ঞানীরা মনে করেন, খোলস পাল্টাতেই এভাবে অগণিত সংখ্যায় জড়ো হয় তারা। বিজ্ঞানীদের যুক্তি, শারীরিক বৃদ্ধির জন্য শক্ত খোলস পাল্টানোর সময় কাঁকড়ারা বেশ নাজুক অবস্থায় থাকে। এ সময় পানকৌড়ি পাখি ও স্টিংরের খাবারে পরিণত হওয়ার ঝুঁকি থাকে। তাই নিজেদের রক্ষা করতেই লাখ লাখ কাঁকড়া একত্রে চলতে থাকে।