মেলবোর্নে বড় হামলা পরিকল্পনা নস্যাতের দাবি পুলিশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার পুলিশ বলেছে, তারা দেশটির মেলবোর্ন শহরে বড়দিনে সন্ত্রাসী হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। তারা বলেছে, ওই পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল শুক্রবার সাতজনকে আটক করা হয়েছে। পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে হাজতে পাঠানো হয়েছে। বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভিক্টোরিয়া রাজ্যের পুলিশপ্রধান গ্রাহাম অ্যাস্টন গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, হামলাকারীরা ফ্লিন্ডার্স স্ট্রিট রেলস্টেশন, ফেডারেশন স্কয়ার এবং সেন্ট পলস ক্যাথিড্রালে হামলার পরিকল্পনা করেছিল। হামলায় তারা বিস্ফোরকের পাশাপাশি ছুরি কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে চেয়েছিল।
পুলিশপ্রধান অ্যাস্টন বলেন, যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের চারজনের জন্ম অস্ট্রেলিয়ায় হলেও পূর্বপুরুষেরা লেবাননের। আর বাকি একজন মিসরীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক।