মোগাদিসুতে বোমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এক হোটেলে গতকাল রোববার বোমা হামলায় এক পার্লামেন্ট সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্য মোহাম্মদ আবদি আবতাইদুন ও ফ্রিল্যান্স আলোকচিত্রী মুসতাফ আবদি। হামলার লক্ষ্য সোমালিয়ার সরকারি কর্মকর্তারাবলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকালে সাহাফি হোটেলের প্রধান ফটকে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এরপর হোটেলটির নিরাপত্তারক্ষীদের সঙ্গে হামলাকারীদের গোলাগুলি শুরু হয়।
পুলিশ জানায়, হোটেলটির ভেতরে এক আত্মঘাতী হামলাকারী একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়।
আল-জাজিরার