মোদি প্রধানমন্ত্রী হলেও সুসম্পর্ক অব্যাহত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক দীর্ঘ ও টেকসই এবং তা সামনের দিলগুলোতেও অব্যাহত থাকবে৷ নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর দুই দেশের সম্পর্ক কেমন হতে পারে—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি গত সোমবার এ কথা বলেন৷

পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র সাকিকে প্রশ্ন করা হয়, মোদির সঙ্গে গত ১০ বছরের অস্বস্তিকর সম্পর্কের প্রেক্ষাপটে ভারত-মার্কিন সম্পর্ক কোন দিকে যেতে পারে৷ এ সময় ওই সাংবাদিক উল্লেখ করেন, এর আগে বিজেপি সভাপতি রাজনাথ সিংকে ভিসা দেওয়া হলেও মোদিকে ভিসা দেওয়া হয়নি৷

প্রধানমন্ত্রী হওয়ার পর মোদিকে ভিসার জন্য আবেদন করতে ​হবে কি না বা কালো তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে কি না—এ প্রশ্নের সরাসরি জবাব দেননি সাকি৷ তিনি বলেন, ‘তাঁকে প্রেসিডেন্ট ওবামা আমন্ত্রণ জানিয়েছেন এবং সরকারপ্রধান হিসেবে তঁাকে এ-ওয়ান ভিসা নিয়েই যুক্তরাষ্ট্রে যেতে হবে৷’

​সাম​াজিক যোগাযোগের মাধ্য​ম টুইটারের মাধ্যমে প্রেসিডেন্ট বারাক ওবামার ভারতের ভাবী প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানানোর কথা উল্লেখ করে বলা হয়, পুতিনের মতো অনেক ‘বেয়াড়া’ নেতার পর ওবামাকে ধন্যবাদ​ দিয়েছেন মোদি৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মোদির অগ্রাধিকারের তালিকায় এত পেছনে থাকায় তারা বিরক্ত কি না—এ প্রশ্নের জবাবে মুখপাত্র সাকি হালকাচালে বলেন, ‘আমি মনে করি আমাদের দুই দেশের সম্পর্ক এত টেকসই ও শক্তিশালী যে আমরা টুইটারের ক্রম নিয়ে দুশ্চিন্তা করব​ না৷’ পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি৷