মোদি বিজেপির সংসদীয় দলের নেতা নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষের জন্য তাঁকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। খবর পিটিআইয়ের।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লোকসভায় আর অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যসভায় সংসদীয় দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদবিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুকে পার্লামেন্টের চিফ হুইপ করা হয়েছে। এ ছাড়া লোকসভায় অপর ১৩ জন হুইপ এবং রাজ্যসভায় তিনজন হুইপের নাম ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রদেশের সদস্য গণেশ সিংকে লোকসভায় দলের সেক্রেটারি করা হয়েছে। আর রাজ্যসভায় সেক্রেটারি হয়েছেন রাজস্থানের ভুপেন্দ্র যাদব।