প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরেন্দ্র মোদির দারুণ ভক্ত বলিউডের তারকা শিল্পা শেঠি৷ তাই তিনি আশা করছেন, মোদি তাঁর যোগ্যতা প্রমাণ করতে পারবেন৷ শিল্পা বলেন, ‘আমি নরেন্দ্র মোদির বড় ভক্ত৷ তাঁর জয়ে আমি ভীষণ খুশি৷ আমার বিশ্বাস, তিনি অসাধারণ প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রমাণে সমর্থ হবেন৷’ টাইমস অব ইন্ডিয়া৷