প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারানিস আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইন্দিরা তিওয়ারি বলেছেন, মোদি সরকার গড়লে তৃণমূল সঙ্গে থাকবে৷
ইন্দিরা তিওয়ারি কলকাতার একটি সংবাদপত্রের সঙ্গে আলাপকালে বলেন, ‘লিখে নিন, কেন্দ্রে মোদির সরকার হলে সেই সরকারে যাবেন মমতা৷’ ইন্দিরা তিওয়ারি উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর আত্মীয়৷ তিনি হিন্দু মহাসভার একজন সংগঠকও৷ বারানসির বাঙালিপাড়ায় জন্ম তাঁর৷
এবার লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে উত্তর প্রদেশের বারানসি আসন৷ কারণ, এই আসনে এবার লড়ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি৷ আরও লড়ছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ সব মিলিয়ে এই আসনের প্রার্থী ৪২ জন৷