মোদিকে অভিনন্দন জানালেন মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে লোকসভা নির্বাচনের সাফল্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর মনমোহন সিং৷ গতকাল প্রধানমন্ত্রীর দপ্তর এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে৷
প্রধানমন্ত্রীর দপ্তরের টুইটার অ্যাকাউন্টে বলা হয়, নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী ফোন করেছেন এবং লোকসভা নির্বাচনে তাঁর দলের জয়ে অভিনন্দন জানিয়েছেন৷
পদত্যাগ করছেন আজ: টানা ১০ বছর সরকারপ্রধানের দায়িত্ব পালনের পর মনমোহন আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় পদত্যাগ করছেন৷ তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেবেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়৷
মনমোহন অবশ্য নির্বাচনের আগেই নিশ্চিত করেছিলেন, কংগ্রেসের েনতৃত্বে সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) আবার ক্ষমতায় এলেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন না৷ জি নিউজ৷এএফপি৷