মোদিকে এলাহাবাদ হাইকোর্টের নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নোটিশ দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট।গত লোকসভা নির্বাচনের প্রচারাভিযানে মোদি নির্বাচন কমিশন নির্ধারিত ব্যয়ের সীমা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ ওঠায় এই নোটিশ দেওয়া হয়। খবর আইএএনএসের।
লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারানসি আসন থেকে নির্বাচিত হন মোদি।ওই আসনে কংগ্রেসের প্রার্থী ছিলেন অজয় রায়। তিনি মোদির বিরুদ্ধে ব্যয়সীমা লঙ্ঘনের অভিযোগ দায়ের করেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ভি কে শুক্লার বেঞ্চে। এই অভিযোগে মোদির সদস্যপদ বাতিলেরও আবেদন জানান কংগ্রেসের ওই নেতা।
অজয় রায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আদালত জানান, আগামী ৫ সেপ্টেম্বর এই অভিযোগের শুনানি হবে।
অজয় রায় অভিযোগ করেন, মোদি নির্বাচনে ৭০ লাখ রুপির বেশি ব্যয় করেছেন। এর মাধ্যমে তিনি নির্বাচন কমিশনের আইন লঙ্ঘন করেছেন।