মোদির বেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরেন্দ্র মোদির জীবনের অনেক কিছু পরিবর্তন হতে চলেছে৷ তার ঠিকানার যেমন পরিবর্তন হচ্ছে, তেমনি প্রধানমন্ত্রী হিসেবে এখন মুখ্যমন্ত্রীর চেয়ে বেশি বেতন পাবেন তিনি৷ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রায় এক লাখ ৬০ হাজার রুপি বেতন পাবেন৷ এ ছাড়া বিশেষ ভাতা তিন হাজার রুপি, দৈনিক ভাতা হিসেবে মাসে ৬২ হাজার রুপি৷ এ ছাড়া পার্লামেন্টের একজন সদস্য হিসেবে ভাতা থাকে ৪৫ হাজার রুপি৷ আর প্রধানমন্ত্রী হিসেবে সরকারি বিমান ও সরকারি আবাসন সুবিধাও আছে৷ সিএনএন-আইবিএন৷