মোদির বোনের বিশ্বাসই হচ্ছে না ভাই প্রধানমন্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোদির ছবি হাতে বাসানতিবেন
মোদির ছবি হাতে বাসানতিবেন

ভোট গণনা শেষ হতে তখনো ঢের বাকি৷ কিন্তু ততক্ষণে নিশ্চিত হয়ে যায়, নরেন্দ্র মোদিই হচ্ছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী৷ আনন্দাশ্রুতে ভেসে যায় বাসানতিবেন মোদির চোখ৷ তিনি মোদির বোন৷ তাঁর সেই চা-বিক্রেতা ভাইটিই যে আজ ভারতবর্ষ হাতের মুঠোয় পুরেছেন৷ গুজরাটের উনঝা শহরের একটা সাদামাটা দোতলা বাড়িতে ভাইবোনের বেড়ে ওঠা৷ শুক্রবার সেই বাড়িটিতেই সাংবাদিকদের জটলা৷ বাসানতিবেন সাংবাদিকদের বললেন, ‘তাঁরা এটা বিশ্বাসই করতে পারছেন না যে এ রকম একজন সাধারণ অতীতের লোক তাঁদের (কংগ্রেস) হারাতে পারেন৷’
বাসানতিবেন বলেন, ‘আমরা কখনো কল্পনাতেও ভাবিনি যে সে (মোদি) একদিন দেশকে নেতৃত্ব দেবে৷ একদিন ঘর ছেড়ে পালিয়েছিল, বহু বছর পর একটা সুন্দর দিনে আমরা গোটা পরিবার দেখছি, সে আজ কোথায়৷’ এএফপি৷