মোদির মন্ত্রিসভা: জল্পনায় যাঁরা


ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেবেন কাল সোমবার৷ তাঁর সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেতে দল ও জোটের েনতারা জোর তদবির চালিয়ে যাচ্ছেন নির্বাচনের ফল ঘোষণার পর থেকে৷ চরম গোপনীয়তার মধ্যে চলছে মন্ত্রিসভা গঠনপ্রক্রিয়া৷ শেষ পর্যন্ত মন্ত্রিসভায় কে কে থাকছেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা৷ খবর এনডিটিভির৷
মন্ত্রীদের নামের তালিকা চূড়ান্ত করতে শেষ মুহূর্তে দফায় দফায় বৈঠক করছে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)৷ কিন্তু শীর্ষ চার মন্ত্রণালয় অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রের দায়িত্ব কে কে পেতে পারেন, তা এখনো চূড়ান্ত হয়নি৷ স্পিকারের পদটিও রয়েছে দোদুল্যমান৷
সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় অনেকে মন্ত্রিসভায় শিরক দলগুলোর উপস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন৷ তবে বিজেপির অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, প্রাপ্ত আসনের অনুপাতে শিরক দলগুলোও মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারে৷ নির্বাচনে বিজেপি ২৮২টি আসনে জয় পেয়েছে, যা দলটিকে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে৷ আর জোটগতভাবে পেয়েছে ৩৩৬টি আসন৷
অর্থমন্ত্রীর পদে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীর নাম শোনা যাচ্ছে৷ অরুণ জেটলি, অরুণ শুরি ও সুব্রামানিয়ান স্বামী—এঁদের যেকোনো একজনের হাতে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে৷ ভারতের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এ মন্ত্রণালয়টিই সবচেয়ে বেশি আলোচিত৷ ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করাই হবে নতুন অর্থমন্ত্রীর প্রধান কর্তব্য৷

অর্থ মন্ত্রণালয় না পেলে অরুণ জেটলি পররাষ্ট্র মন্ত্রণালয় পেতে পারেন৷ আর স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বিজেপির সভাপতি রাজনাথ সিংয়ের নাম শোনা যাচ্ছে৷ দলের আরেক প্রভাবশালী নেতা সুষমা স্বরাজকে দেওয়া হতে পারে প্রতিরক্ষা বা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব৷
বিদায়ী লোকসভার বিরোধীদলীয় নেতা সুষমা শীর্ষ চার মন্ত্রণালয়ের যেকোনো একটি পেতে জোর আগ্রহ প্রকাশ করেছেন৷ মূলত এই চার মন্ত্রণালয়ই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস গঠন করে থাকে৷
সূত্র জানায়, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ভেঙ্কাইয়া নাইডু৷ আর িনতিন গড়কারি পেতে পারেন নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব৷
বিজেপির মুসলিম নেতা শাহনেওয়াজ হুসাইন ও মুখতার আব্বাস নাকভিও মোদির সরকারে জায়গা পেতে পারেন৷
তবে হবু প্রধানমন্ত্রী মোদিকে সবচেয়ে বেশি মাথা খাটাতে হচ্ছে দলের জ্যেষ্ঠতম নেতা লালকৃষ্ণ আদভানিকে নিয়ে৷ তাঁর সঙ্গে অতীতের তিক্ততা ভুলে গিয়ে সরকারে তাঁকে একটি মর্যাদাকর স্থান করে দেওয়াটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মোদির জন্য৷

শোনা যাচ্ছে, সাবেক উপপ্রধানমন্ত্রী আদভানি লোকসভার স্পিকার হতে আগ্রহী৷ কিন্তু এই শোনা যাওয়া কথাটাও ঠিক নয়, তা বলা যাচ্ছে না৷ কারণ, আদভানি নিজে কিছু বলেননি৷ আর তা না হলে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের প্রধানের দায়িত্ব দেওয়া হতে পারে প্রবীণ এই নেতাকে৷
সূত্র জানায়, জোটের শিরক দলগুলোকে হতাশ করবে না বিজেপি৷ জোটের অন্যতম শিরক দল শিবসেনা, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও রাম বিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টিকে তাদের প্রাপ্ত আসনের ভিত্তিতে মন্ত্রিসভায় রাখা হতে পারে৷
তবে বিজেপির পাঞ্জাবের মিত্র আকালি দল বলেছে, কেন্দ্রীয় সরকারে যোগ দেওয়ার ইচ্ছা তাদের নেই৷