মোদির মন্ত্রিসভা নিয়ে ১০ তথ্য
ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সদস্য ৪৫ জন৷ ভারতের ইিতহাসে এটি অন্যতম ছোট মিন্ত্রসভা৷ এই মিন্ত্রসভার ১০টি বিশেষ তথ্য খুঁজে বের করেছে এনডিটিভি৷
১. নতুন লোকসভায় উত্তর প্রদেশ রাজ্য থেকে বিজেপি পেয়েছে নরেন্দ্র মোদিসহ ৭১ জন সদস্য৷ আর এই রাজ্য থেকে মোদিসহ মন্ত্রী হয়েছেন সর্বোচ্চসংখ্যক নয়জন৷
২. হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, কেরালা ও নবগঠিত তেলেঙ্গানা রাজ্য থেকে কাউকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি৷
৩. উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে মন্ত্রিত্ব পেয়েছেন মাত্র দুজন৷
৪. মন্ত্রিসভায় সবচেয়ে কম বয়সী সদস্য হিসেবে স্থান পেয়েছেন স্মৃতি ইরানি (৩৮)৷ তিনি পেয়েছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব৷
৫. মিন্ত্রসভায় সবচেয়ে প্রবীণ সদস্য নাজমা হেপতুল্লাহ (৭৩)৷ তিনিই মিন্ত্রসভার একমাত্র মুসলিম৷
৬. মিন্ত্রসভায় নারী আছেন সাতজন৷ তাঁদের ছয়জনই পূর্ণমন্ত্রী৷ তাঁরা হলেন উমা ভারতী, মানেকা গান্ধী, স্মৃতি ইরানি, হর্ষিমরাত কাউর, নির্মলা সিথারমন ও নাজমা হেপতুল্লাহ৷
৭. বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক দলগুলো থেকে মন্ত্রী করা হয়েছে পাঁচজনকে৷
৮. পার্লামেন্টের সদস্য নন, এমন দুজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে৷ তাঁরা হলেন প্রকাশ জাভাদেকর ও নির্মলা সিথারমন৷
৯. মিন্ত্রসভায় দলিত সম্প্রদায়ের তিনজন ও পাঁচজন আদিবাসী আছেন৷
১০. বিজেপি থেকে নির্বাচিত কোনো আমলা বা পুলিশ কর্মকর্তাকে মন্ত্রী করা হয়নি৷