মোদির মন্ত্রিসভায় প্রাধান্য আইনজীবীদের
ভারতের নতুন মন্ত্রিসভার এক-তৃতীয়াংশ সদস্য আইনজীবী৷ দুই মন্ত্রী চিকিৎসক আর নয়জন অন্যান৵ বিষয়ের স্নাতক৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ ১২ জন স্নাতকোত্তর পাস৷ খবর পিটিআইয়ের৷
মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার মোট সদস্য ৪৪ জন৷ এঁদের মধ্যে আইন বিষয়ে পড়াশোনা করেছেন ১৫ জন৷ তাঁদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, নগর উন্নয়নমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, সড়ক ও পরিবহনমন্ত্রী নিিতন গড়কারি, রেলমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া, ভোক্তাবিষয়কমন্ত্রী রামবিলাস পাসওয়ান, রাসায়নিক পদার্থ ও সারমন্ত্রী অনন্ত কুমার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷
মোদির মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আইন বিষয়ে সনদধারীদের মধ্যে রয়েছেন—ভারী শিল্প ও সরকারি উদ্যোগ প্রতিমন্ত্রী রাধাকৃষ্ণন পি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিিজজু, বস্ত্রপ্রতিমন্ত্রী সন্তোষ কে গাঙ্গোয়ার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী পীযূষ গয়াল, পরিকল্পনা প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং এবং সড়ক পরিবহন প্রতিমন্ত্রী কৃষাণ পাল৷ আর মন্ত্রিসভায় স্থান পাওয়া দুই চিকিৎসক হলেন হর্ষবর্ধন (স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী) এবং জীতেন্দ্র সিং (কর্মচারী, দাবিদাওয়া ও পেনশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়বিষয়ক প্রতিমন্ত্রী)৷
সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী নাজমা এ হেপতুল্লাহ্ প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিধারী৷ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং এবং কৃষি প্রতিমন্ত্রী সঞ্জীব কুমার বাল্যনেরও রয়েছে পিএইচডি৷ আবার মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি জুবিন ইরানির পড়াশোনা স্নাতক প্রথম পর্ব পর্যন্ত৷
মোদির মন্ত্রিসভায় ছয় সদস্যের শিক্ষাগত যোগ্যতা সপ্তম থেকে একাদশ শ্রেণী৷ তাঁরা হলেন পানি সম্পদমন্ত্রী উমা ভারতী (ষষ্ঠ শ্রেণী), নারী ও শিশু উন্নয়নমন্ত্রী মানেকা গান্ধী (১০ম শ্রেণী), বেসামরিক বিমান চলাচলমন্ত্রী অশোক গজপতি রাজু (১০ম শ্রেণী), ভারী শিল্প ও সরকারি উদ্যোগমন্ত্রী অনন্ত গীতি (১০ম েশ্রণী), খনিমন্ত্রী বিষ্ণু দেও সাই (একাদশ শ্রেণী) এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী সিদ্ধেশ্বরা (১০ শ্রেণী)৷ তাঁরা লোকসভা নির্বাচনের আগে যে হলফনামা জমা দেন, তাতে ওই শিক্ষাগত যোগ্যতার উল্লেখ রয়েছে৷