মোদির শপথের অনুষ্ঠানে বেশিরভাগ নিরামিষ খাবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের জন্য যে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, তার বেশির ভাগই হবে নিরামিষ৷ এর মধ্যে গুজরাটি নিরামিষ খাবার ধোকলা অন্যতম৷ অন্যান্য খাবারের মধ্যে থাকবে কাবাব, স্যান্ডউইচ, পেটিস, ইমারতি, কচুরি, ওয়েফার, বিস্কুট, কোমল পানীয় ইত্যাদি৷ খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের৷
অনুষ্ঠানের আয়োজক একটি সূত্র জানিয়েছে, খাবারের তালিকা তৈরিতে মোদির পছন্দকেই বিবেচনায় রাখা হয়েছে৷ অধিকাংশ খাবার রান্না হবে রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরেই৷