মোদি-মমতা পাল্টাপাল্টি তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস নেতাদের পর তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি৷ লোকসভা নির্বাচন যতই শেষের দিকে যাচ্ছে, তাঁদের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ ততই তীব্র হচ্ছে৷ মোদি-মমতা বন্দ্যোপাধ্যায় একে অন্যকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপও করছেন৷
লোকসভা নির্বাচনের প্রচারণায় মোদি বা মমতা কেউ কাউকে আক্রমণ করে আগে তেমন বক্তৃতা-বিবৃতি দেননি৷ বরং বিজেপি সব সময় বলে আসছে, নির্বাচন-পরবর্তী সরকার গঠনে মমতার তৃণমূলের সঙ্গে জোট করতে পথ খোলা রাখছে বিজেপি৷ সম্প্রতি পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে বিজেপির প্রার্থীর পক্ষে এক সমাবেশে যোগ দিয়ে মোদি মমতার অাঁকা একটি ছবি চড়া মূল্যে বিক্রি নিয়ে প্রশ্ন তোলেন৷ মমতার সরকারের দুর্নীতি নিয়েও বক্তৃতা করেন হিন্দুত্ববাদী এই নেতা৷ এরপরই তৃণমূল ও মমতা মোদিকে আক্রমণ করা শুরু করেন৷ তখন তাঁকে ‘গুজরাটের কসাই’ বলেও আক্রমণ করেন তৃণমূল নেতারা৷

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

মমতা গত বুধবার মোদিকে তুলনা করেন এমন একটি হনুমানের সঙ্গে, যার লেজ রয়েছে আগুনের ওপরে৷ আরেক ভাষণে তিনি জানতে চান, মোদি একটা ‘গাধা’ কি না৷ মোদির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগ এনে তাঁকে কারাগারে পাঠানোরও দাবি তোলেন মমতা৷
জবাবে মমতাকে উপহাস করে একই দিন মোদি বলেন, ‘দিদি, এত রাগ করবেন না৷’ তিনি আরও বলেন, ‘বাংলার চিকিৎসকদের আমি বলব, মমতা অসুস্থ হয় কি না, আপনারা খেয়াল রাখবেন৷’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বুধবার একটি নির্বাচনী সমাবেশে বলেন, তাঁর (মোদির) একটি লেজ আছে৷ তিনি সবখানে জ্বলন্ত লঙ্কার চারপাশে উড়ে বেড়াচ্ছেন৷
মমতার অঁাকা একটি ছবি এক কোটি ৮০ লাখ রুপিতে পশ্চিমবঙ্গের বিতর্কিত িচটফান্ড সারদার কর্ণধারের কেনার বিষয়টি নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন মোদি৷ এর পর থেকে প্রতিটি জনসভাতেই মমতা বিজেপি নেতা মোদিকে তুলাধোনা করছেন৷ এর আগে মোদিকে ‘কাগুজে বাঘ’ আখ্যায়িত করেন মমতা৷ আর মোদি সম্প্রতি ‘বাংলাদেশ থেকে ভারতে যাওয়া সবাইকে অনুপ্রবেশকারী’ আখ্যায়িত করেন এবং তাঁদের বিতাড়িত করা হবে বলে ঘোষণা দেন৷ বিষয়টি উল্লেখ করে গতকাল আরেক সমাবেশে মমতা প্রশ্ন করেন, ‘তিনি িক একটি গাধা?’
এর আগে মমতা অভিযোগ করেন, মোদি আসামে সাম্প্রদায়িকতা উসকে দিয়েছেন৷ মোদি পশ্চিমবঙ্গেও জাতিগত সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করেছেন৷
মোদি এসব অভিযোগের জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গে এসেই৷ কলকাতায় বুধবার এক নির্বাচনী সভায় তিনি বলেন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’দের বিষয়টি তোলার কারণেই মমতা রাগ করেছেন৷ তিনি বাংলাদেিশ ‘অনুপ্রবেশকারী’দের পশ্চিমবঙ্গে স্বাগত জানান৷ আর ভারতের অন্য রাজ্যের মানুষ এলে তিনি কষ্ট পান৷ ‘বাংলাদেিশ অনুপ্রবেশ’-এর বিষয়টি ২০০৫ সালে তিনিই লোকসভায় তুলেছিলেন৷
সভায় উপস্থিত সমর্থকদের উদ্দেশে মোদি বলেন, ‘আমার প্রতি আপনাদের ভােলাবাসা যতই বাড়ছে, দিদি (মমতা) ততই রেগে যাচ্ছেন৷ তিনি আমাকে দিনের মধ্যে ২০০ বার স্মরণ করছেন৷ আমি জানি না, তিনি আমাকে নিয়ে কী বলছেন৷ তবে দিদি, আপনার প্রতিটি কথাই আমার জন্য আশীর্বাদ৷’
মমতার কারাগারে পাঠানোর দাবির বিষয়টি উল্লেখ করে মোদি বলেন, ‘আপনিই পার্লামেন্টে ২০০৫ সালে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলেছিলেন৷ ২০০৫ সালে আপনি যা তুলেছিলেন, এখন আপনার ভাইয়েরা তা তুলছে৷ অথচ আপনি আমাকে কারাগারে পাঠানোর কথা বলছেন৷ এটা ন্যায়বিচার নয়৷’
মমতাকে উপহাস করে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন, ‘আপনি আমাকে দড়িতে বেঁধে কারাগারে পাঠানোর কথা বলেছেন৷ কিন্তু আপনার দড়ি কেনার কাজে দরপত্র দিয়ে টাকা অপচয় করার দরকার নেই৷ শুধু বলে দিন, কোন কারাগারে আমাকে যেতে হবে৷ আমি নিজেই সেখানে যাব৷ কারাগারে গিয়ে আমার প্রথম কাজ হবে বাংলা ভাষা শেখা৷’ পিটিআই ও এনডিটিভি৷