মেয়রের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের নতুন মেয়র বিল ডি ব্লাসিও শপথ নিয়েছেন। গতকাল বুধবার নতুন বছরের শুরুর দিন নিজ বাসভবনের বাইরে শপথ নেন তিনি। পরে সিটিহলে অভিষেক অনুষ্ঠান হয়। বিল ধনকুবের মাইকেল ব্লুমবার্গের স্থলাভিষিক্ত হলেন। শপথ নেওয়ার পর উদারপন্থী এজেন্ডা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। গত নভেম্বরে নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। ব্লুমবার্গ ১২ বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করেছেন। বিবিসি।