মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের তথ্যমন্ত্রী কামার জামান কাইরা গতকাল বৃহস্পতিবার বলেছেন, পাকিস্তানে কোনো আগাম নির্বাচন হবে না। বর্তমান সরকার তার পূর্ণ মেয়াদ সম্পন্ন করবে। আগামী মার্চে এ মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে দেশটির সর্বোচ্চ আদালতের সঙ্গে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। এ ঘটনায় এরই মধ্যে একজন প্রধানমন্ত্রীকেও হারাতে হয়েছে বর্তমান প্রশাসনকে। হুমকির মুখে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীও। গুজব ছড়িয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু তথ্যমন্ত্রী বললেন, পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বাধীন জোট সরকার পূর্ণ মেয়াদ শেষ করবে। কাইরা বলেন, ‘আগামী ১৮ মার্চে মেয়াদ সম্পন্ন করবে সরকার। এরপর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।’জারদারির সরকার মার্চ পর্যন্ত মেয়াদ সম্পন্ন করলে এই সরকারই হবে গত কয়েক দশকের মধ্যে পাঁচ বছরের পূর্ণ মেয়াদ সম্পন্ন করা প্রথম নির্বাচিত সরকার। ডন অনলাইন।