মেয়েদের বিয়েতে লালুর তাড়াহুড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব বাবাই চান মেয়েকে সুপাত্রের হাতে তুলে দিয়ে একটু নিশ্চিন্ত হতে। ভারতের রাজনীতিক ও সাবেক রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবও এর ব্যতিক্রম নন। তবে তড়িঘড়ি কয়েক মাসের মধ্যে তিন মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। এখন বাকি শুধু ছোট মেয়ে।প্রত্যন্ত অঞ্চলের কোনো বাবার বেশি মেয়ে থাকলে বলা হয়, সব মেয়ের বিয়ে দেওয়ার পর একটু বুক ভরে প্রশান্তির নিঃশ্বাস নিতে পারেন তিনি। কারণ, মেয়েকে বিয়ে দেওয়ার ঝক্কি অনেক। তবে সাবেক মন্ত্রী, বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুর ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। তিনি আরও বেশি উদ্বিগ্ন।১৯৯৬ সালে বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের সময় রাজ্য কোষাগার থেকে ৯৫০ কোটি ভারতীয় রুপি বরাদ্দ করা হয় গবাদিপশুর খাদ্য, ওষুধ ও কৃষি-সহায়তা হিসেবে। কিন্তু সেই অর্থ বিতরণ না করে আত্মসাৎ করা হয়। ‘ফডার কেলেঙ্কারি’ বলে পরিচিত ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় তৎকালীন মুুখ্যমন্ত্রী লালু নিজেও জড়িত বলে অভিযোগ রয়েছে। গুঞ্জন উঠেছে, ওই ঘটনায় ফেঁসে যাচ্ছেন লালু। তাই তোড়জোড় করে মেয়েদের বিয়ের আয়োজন।লালুপ্রসাদের ঘনিষ্ঠ একজন বলেন, ওই মামলা থেকে রেহাই পাচ্ছেন না লালু। তিনি নিজেও বিষয়টি ভালো করেই জানেন। সাবেক এই মন্ত্রীর পরিবারের বিশ্বস্ত এক ব্যক্তি বলেন, মামলায় ফেঁসে যাওয়ার ভয়েই তিন মেয়েকে কয়েক মাসের মধ্যে বিয়ে দিলেন লালু। তিনি খুব ভালো ও দায়িত্বশীল একজন বাবা।ওই ব্যক্তি আরও জানান, শুধু মেয়েদের নয়, ছেলেদের জন্য স্থিতিশীল কিছু করে দিচ্ছেন লালু। এর অংশ হিসেবেই বড় ছেলে তেজ প্রতাপকে আওরঙ্গবাদে টু-হুইলারের শোরুম দিয়ে দিলেন তিনি। ছোট ছেলে তেজস্বিকে রাজনীতিতে আনা হচ্ছে বলে শোনা যাচ্ছে।সূত্র জানায়, লালুপ্রসাদের দীর্ঘ মেয়াদে কারাদণ্ড হতে পারে। এর আগেও বিভিন্ন মামলায় লালুকে চারবার কারাগারে থাকতে হয়। টিএনএন।