মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন তালেবান নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে যে তালেবান নেতারা একসময় নারীশিক্ষার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন, তাঁরাই পরবর্তীকালে তাঁদের কন্যাসন্তানদের স্কুলে পাঠিয়েছেন। তালেবানের এই স্ববিরোধী আচরণের দিকটি ফাঁস করেছেন জাতিসংঘের একজন কর্মকর্তা।লুইস জর্জ আর্সেনল্ট নামের ওই কর্মকর্তা গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বর্তমানে ভারতে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে ইউনিসেফের প্রতিনিধি হয়ে কাজ করেন তিনি।আর্সেনল্ট বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে ক্ষমতায় থাকাকালে নারীশিক্ষার বিরুদ্ধে ফতোয়া জারি করেন তালেবান শাসকেরা। তাঁদের ভয় ছিল, রাস্তায় নারীরা আন্দোলন করলে তা তালেবান যোদ্ধাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করবে—ভেস্তে যাবে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা। আর্সেনল্ট বলেন, তালেবানের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু এনজিও, শিক্ষক ও কমিউনিটি নেতা দেশের বিভিন্ন স্থানে শিশুদের শিক্ষা দিতেন। পিটিআই।