মেয়ের সামনে বাবাকে মেরে ফেলল হাঙর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় হাঙরের অাক্রমনে মারা গেলেন এক ব্যক্তি । এ সময় ওই ব্যক্তির মেয়ে তাঁর সামনেই ছিলেন। তাঁরা সাগরে শামুক সংগ্রহ করতে গিয়েছিলেন। ওই এলাকায় এ ধরনের হামলার ঘটনা বিরল এবং সেটি সেখানকার অধিবাসীদের বেশ হতবাক করেছে।

অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের মারিয়া দ্বীপে ঘটনাটি ঘটেছে। ৪০ বছর বয়সী ওই ব্যক্তি তাঁর মেয়েকে নিয়ে পানি থেকে শামুক সংগ্রহ করেছিলেন। কিন্তু একপর্যায়ে ওই ব্যক্তি আর নৌকায় ফিরে আসেননি।

তাসমানিয়ার পুলিশ ইন্সপেক্টর ডেভিড উইস এএফপিকে বলেন, তাঁর ধারণা ওই ব্যক্তির মেয়ে নৌকার ফিরে আসলেও তিনি আর শামুক সংগ্রহের জন্য পানিতেই ছিলেন। কিন্তু এর পর হাঙর আক্রমণ করলে তিনি আর ফিরে আসতে পারেননি। এর পর ওই ব্যক্তির মেয়ে তাঁকে খুঁজতে গিয়ে দেখেন, তাঁকে একটি বড় হাঙর আক্রমণ করেছে। এর পর তিনি অন্য নৌকার লোকদের চিৎকার করে ডেকে আনেন। তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে নৌকায় নিয়ে আসেন। কিন্তু এর মধ্যেই তিনি মারাত্মকভাবে আহত হন।

তাসমানিয়ায় শামুক সংগ্রহকারীদের সংগঠনের সভাপতি জন হ্যামন্ড এ ঘটনাকে পরিবারটির জন্য দুঃখজনক বলেছেন। কিন্তু ওই এলাকাটি কখনোই হাঙরের বিচরণের জন্য পরিচিত ছিল না বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ১৯৯৩ সালে তাসমানিয়ায় হাঙরের দ্বারা মানুষ আক্রান্তের ঘটনা ঘটেছিল। সে ঘটনায় একজন নারী নিহত হয়েছিলেন।