রাহুল এগিয়ে, কেজরিওয়াল পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনের ফল গণনা চলছে। প্রাথমিকভাবে পাওয়া ফলাফলে ওজনদার ও তারকাপ্রার্থীদের মধ্যে অনেকেই এগিয়ে রয়েছেন। আবার অনেকে পিছিয়ে পড়েছেন।

ভোট গণনা শুরুর এক ঘণ্টা পর এগিয়ে ও পিছিয়ে পড়া প্রার্থীদের একটি তালিকা দিয়েছে জিনিউজ।

এগিয়ে থাকা প্রার্থীরা হলেন নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী, হর্ষবর্ধন, বিনোদ খান্না, কিরণ খের, রাজনাথ সিং, বরুণ গান্ধী, মানেকা গান্ধী, অরুণ জেটলি, গোলাম নবী আজাদ, ভিকে সিং, এল কে আদভানি, সোনিয়া গান্ধী, মুলায়েম সিং যাদব, নাগমা, পিএ সাঙমা, হেমা মালিনী, বাবুল সুপ্রিয়, অশোক চাভান, নিতিন ঘাটকারী, মনোজ তিওয়ারি, যশোবন্ত সিং প্রমুখ।

পিছিয়ে থাকা প্রার্থীরা হলেন স্মৃতি ইরানি, অরবিন্দ কেজরিওয়াল, উমা ভারতী, কপিল সিবাল, মিরা কুমার, বাপ্পী লাহিড়ী,  অজিত সিং, ফারুক আবদুল্লাহ, শশী থারুর, এ রাজা প্রমুখ।