ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অবশেষে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির নির্বাচনী আসনের ঘোষণা দিল। লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন উত্তর প্রদেশের বারানসি থেকে। গতকাল শনিবার সন্ধ্যায় বিজেপি এ ঘোষণা দিয়েছে।
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি কোন আসন থেকে নির্বাচন করেন, তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল। এর মধ্যে দুই মেয়াদে অনেকগুলো আসনে বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলেও মোদির আসন ঘোষণা করা হচ্ছিল না। তা ছাড়া আরও একটি কারণে মোদির আসন নিয়ে বাড়তি আগ্রহ ছিল। সেটা হলে আম আদমি পার্টি (এএপি) ঘোষণা দিয়ে রেখেছে, গুজরাটের বাইরে অন্য কোনো আসন থেকে মোদি প্রার্থী হলে সেই আসনে নির্বাচনী লড়াইয়ে নামবেন এএপির নেতা অরবিন্দ কেজরিওয়াল।
কানপুর আসনটি ছিল বিজেপির আরেক শীর্ষ নেতা মুরলি মনোহর যোশির। এখন তাঁর আসনে মোদি প্রার্থী হওয়ায় তিনি নির্বাচন করবেন উত্তর প্রদেশেরই আরেক আসন কানপুর থেকে। টাইমস অব ইন্ডিয়া।