প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেকে পরবর্তী প্রধান ইমাম হিসেবে ঘোষণার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রিতের তালিকা থেকে বাদ দিয়েছেন ভারতের দিল্লির জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তবে তালিকায় আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আহমেদ বুখারি বলেন, ক্ষমতায় আসার পর থেকে মোদি ভারতীয় মুসলমানদের জন্য ইতিবাচক কিছু করেননি। বুখারি পরিবার ৪০০ বছর ধরে দিল্লির জামে মসজিদের শাহি ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আইএএনএস