মোদি ভুটান সফরে যাচ্ছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রতিবেশী দেশ ভুটান যাচ্ছেন।
এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই মোদির প্রথম বিদেশ সফর।
সফর সম্পর্কে দেওয়া এক বিবৃতিতে মোদি বলেছেন, ভুটানের সঙ্গে সম্পর্কের বিষয়টি তাঁর সরকারের পররাষ্ট্রনীতিতে যথেষ্ট গুরুত্ব পাবে।
দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও জোরদার করারও প্রত্যয় ব্যক্ত করেছেন মোদি।