মোদি শপথ নিচ্ছেন ২৬ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে আগামী ২৬ মে, সোমবার শপথ নেবেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া নরেন্দ্র মোদির বরাত আজ মঙ্গলবার এ কথা জানায়।
আজ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। এরপর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে ২৬ মে শপথ নেওয়ার জন্য রাষ্ট্রপতি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। রাষ্ট্রপতি আমাকে একটি চিঠি দিয়েছেন...রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ২৬ মে, সন্ধ্যা ছয়টায়।’
ওই দিন কয়েকজন মন্ত্রীও একই সঙ্গে রাষ্ট্রপতি ভবনে শপথ নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
এর আগে বিজেপির পার্লামেন্টারি দলের বৈঠকে পার্লামেন্টারি দলের নেতা নির্বাচিত হন গুজরাটের তিনবারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি।
এবারের ১৬তম লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে ৩৩৬ আসন পায় বিজেপি।