মোদি সরকারের ১১ দফা কর্মসূচি
ভারতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার উচ্চাভিলাষী একগুচ্ছ লক্ষ্য নির্ধারণ করেছে৷ খবর টাইমস অব ইন্ডিয়ার৷ ইতিমধ্যে প্রকাশিত সেই ১১ দফা হচ্ছে:
কৃষি ও খাদ্য: বিনিয়োগ বৃদ্ধি, আবাদের অনুপযোগী জমি চিহ্নিতকরণ ও উন্নয়ন এবং সেচ প্রকল্প চালুকরণ৷
পরিবহন: উচ্চগতিসম্পন্ন ট্রেন চালুকরণ, কৃষি-রেলযোগাযোগ, স্বল্প ব্যয়ে নির্মিত বিমানবন্দরগুলোর উন্নয়ন এবং সাগরমালা প্রকল্পের অধীনে বন্দরগুলোর সংযোগ স্থাপন৷
কর্মসংস্থান: শ্রমবান্ধব উৎপাদন বৃদ্ধি, কৃষি ও পর্যটনশিল্পে কর্মসংস্থান৷
জ্বালানি: নতুন জাতীয় জ্বালানিনীতি প্রণয়ন, সৌরশক্তি ব্যবহারের অভিযান সম্প্রসারণ, কয়লা খাতে বেসরকারি অর্থায়ন উৎসাহিতকরণ৷
পররাষ্ট্র: সার্ককে পুনরুজ্জীবিতকরণ৷ চীন, জাপান, রাশিয়া ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন৷
অবকাঠামো: শিল্প এলাকাগুলোয় মালামাল পরিবহনের স্বার্থে অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি৷
পর্যটন: ৫০টি পর্যটন পরিসীমা তৈরি৷
অভ্যন্তরীণ নিরাপত্তা: সন্ত্রাসবাদ, চরমপন্থা, দাঙ্গা ও অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় নয় এবং সাম্প্রদায়িক সহিংসতা দমনে রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা৷
এছাড়া প্রতিরক্ষা, সংখ্যালঘু ও নারী ও কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে মোদি কর্মসূচি হাতে নিয়েছে৷