মোদিকে ঠেকাতে কংগ্রেসের অস্ত্র বাজপেয়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসভা নির্বাচনের মাঝপথে এসে ক্ষমতাসীন কংগ্রেস প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে রুখতে নতুন কৌশল নিয়েছে। এ কাজে মোদির দলেরই নেতা সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে ব্যবহার করছে তারা।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ির ছবি এখন শোভা পাচ্ছে কংগ্রেসের দাপ্তরিক ওয়েবসাইটে। ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বাজপেয়ির কিছু কথা। সেখানে বলা হয়, ‘মোদি রাজধর্ম (একজন শাসকের দায়িত্ব-কর্তব্য) অনুসরণ করেননি।’ ওয়েবসাইটে বলা হয়, ‘একটু ভেবে দেখুন। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি মনে করেছিলেন, এই লোকটি (মোদি) মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। এমন একজনের হাতে কি আপনি দেশের ভবিষ্যৎ তুলে দিতে পারেন?’
২০০২ সালে গুজরাটে দাঙ্গা ছড়িয়ে পড়লে তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ি মুখ্যমন্ত্রী মোদিকে ‘রাজধর্ম অনুসরণ করে চলতে’ বলেছিলেন।
ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বাজপেয়ি স্পষ্টতই বুঝেছিলেন, নির্বাচনে কেন হারলেন। তিনি বুঝেছিলেন, মোদির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দল বিশ্বাসযোগ্যতা হারাবে।’ এনডিটিভি।