মোদিকে দায়ী করলেন পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাটে ২০০২ সালে গোধরা ট্রেনে আগুন এবং এর পরিপ্রেক্ষিতে হিন্দু-মুসলিম দাঙ্গার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিও জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন দেশটির জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা। পুলিশের গোয়েন্দা বিভাগের একসময়ের কর্মকর্তা সঞ্জয় ভাট সুপ্রিম কোর্টে এক হলফনামায় এ অভিযোগ করেছেন।হলফনামায় সঞ্জয় ভাট দাবি করেন, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এক বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। তখন পুলিশের শীর্ষ কর্মকর্তারা অন্ধের মতো মোদির নির্দেশ মেনে কাজ করছিলেন। ওই সময় রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ওটাই ছিল কারণ। টাইমস অব ইন্ডিয়া।