মোদিকে নিয়ে শঙ্কা বিশ্ব গণমাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নির্বাচনে প্রধানমন্ত্রী পদে বিজেপির পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে নিয়ে বিশ্ব গণমাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে। দি ইকোনমিস্ট-এর সর্বশেষ সংখ্যার সম্পাদকীয়তে খুব জোরালো ভাষায় লেখা হয়েছে, ‘সমর্থকেরা মোদির জয় নিয়ে আশাবাদী হলেও পত্রিকাটি মোদিকে ভারতের সর্বোচ্চ পদে দেখতে চায় না।’
১৪ এপ্রিল গার্ডিয়ান পত্রিকার শিরোনাম, ‘মোদি: হিন্দু উগ্রপন্থীর জয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ব্রিটেন’। প্রতিবেদক প্রিয়ংবদা গোপাল লিখেছেন, ‘সব ধরনের উগ্রপন্থার ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
নিউইয়র্কের পত্রিকা কোয়াৎজেতে থানে রিচার্ড লিখেছেন, ‘মোদি প্রধানমন্ত্রী হলে ভারত নৈতিকতার সীমা ছাড়িয়ে যাবে।’ তিনি লিখেন, ভারত কি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য খুব বেপরোয়া? তাই বলে দেশটি কি মৌলিক মানবতা ভুলে যাবে?
পাকিস্তানের দি এক্সপ্রেস ট্রিবিউন-এ লেখা হয়েছে, ‘পাকিস্তান-ভারতের জন্য খারাপ হবেন মোদি।’ টাইমস অব ইন্ডিয়া।