মোদিকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আগামী প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল বুধবার নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। ছত্তিশগড়ে ৭ নভেম্বর এক সমাবেশে মোদি প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের নির্বাচনী প্রতীককে ‘খুনি পাঞ্জা’ ও ‘জালিম হাত’ আখ্যা দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শনিবারের মধ্যে ব্যাখ্যা চেয়ে মোদির কাছে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এনডিটিভি।