মোদিকে রুখতে এবার তিন নেতার প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদিকে ঠেকাতে এবার কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমের নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন কলকাতার ঐতিহাসিক টিপু সুলতান মসজিদের ইমাম নুরুর রহমান বরকতি।
গত বুধবার কলকাতার এক প্রভাবশালী বাংলা দৈনিকের সঙ্গে এক সাক্ষাৎকারে বরকতি এই আহ্বান জানান। ইমাম বরকতি একসময় ক্ষমতাসীন বাম দলের সমর্থক ছিলেন। এখন তিনি তৃণমূলের সমর্থক, মমতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
বরকতি বলেন, রাহুল যেভাবে মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করছেন, মমতা বা বুদ্ধদেব সেভাবে করছেন না।