মোদিকে 'টুকরা টুকরা' করার হুমকি
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে ‘টুকরা টুকরা করে ফেলার’ হুমকি দিয়েছেন কংগ্রেসের রাজনীতিক ইমরান মাসুদ। তিনি উত্তর প্রদেশ রাজ্যের শাহারানপুর আসন থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন।
বিজেপির প্রভাবশালী নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী মোদির বিরুদ্ধে বিদ্বেষমূলক এই উক্তি করে ইমরান এখন ফৌজদারি অপরাধের অভিযোগের সম্মুখীন। অবশ্য এ জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, ‘স্বীকার করছি, আমি একটা ভুল করে ফেলেছি। নির্বাচনের সময় এ রকম কিছু বলা ঠিক হয়নি।’
ইমরান গত বুধবার আক্রমণাত্মক ভাষায় বলেন, ‘আমি একজন সাধারণ লোক। জনগণের জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত। আমি মৃত্যুবরণ কিংবা খুন হওয়া, কোনোটিকেই ভয় পাই না। তিনি (মোদি) মনে করেন, এটা (শাহারানপুর) গুজরাট। গুজরাটে মাত্র ৪ শতাংশ মুসলমানের বাস। কিন্তু এখানকার ৪২ শতাংশই মুসলমান।’ এনডিটিভি।