মোদিতে আপত্তি লেখক, শিল্পী, শিক্ষাবিদদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এক সতর্কতামূলক খোলা চিঠি লিখেছেন দেশটির কয়েকজন প্রবীণ লেখক, শিল্পী ও শিক্ষাবিদ।
ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান-এ প্রকাশিত এই চিঠিতে অন্যান্যের মধ্যে সই করেছেন লেখক সালমান রুশদি ও ভাস্কর অনিশ কাপুর।
চিঠিতে বলা হয়েছে, গুজরাট দাঙ্গায় মোদির নৈতিক চরিত্র ও রাজনৈতিক নীতি-আদর্শের ব্যর্থতা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তবে এ চিঠি প্রত্যাখ্যান করে বিজেপির মুখপাত্র নির্মলা সীতারমন বলেন, এটি বিদ্বেষমূলক অপপ্রচার।
আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত এক ডজনের বেশি ভারতীয় শিল্পী-সাহিত্যিক ওই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। এঁদের বেশির ভাগ যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে থাকেন। বিবিসি।