মোদির অনশনে ব্যয়ের বিস্তারিত চান রাজ্যপাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্ভাবনা অনশনে ব্যয়ের বিস্তারিত জানতে চেয়েছেন রাজ্যের রাজ্যপাল কামলা বেনিওয়াল। মোদি এক দিন আগে বেনিওয়াল ও কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করার পর গতকাল সোমবার রাজ্যপাল এ দাবি জানালেন।মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর তিন দিন ‘সদ্ভাবনা মিশন’ নামে অনশন কর্মসূচি পালন করেন। এ কর্মসূচির আয়োজন ও কর্মসূচি চলাকালে নিরাপত্তার জন্য ব্যাপক খরচ করা হয়েছে। এ অর্থের ব্যাপারে অনেকের মনে প্রশ্ন রয়েছে।গত রোববার মোদি বলেন, রাজ্যপাল আর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এটি ছিল মহাসমাবেশ। সমাবেশ চলাকালে মোদি অভিযোগ করেন, গভর্নর ও কেন্দ্রীয় সরকার তাঁর সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ছাড়া রাজভবন থেকে সমান্তরাল সরকার পরিচালনার চেষ্টা করছে কেন্দ্র। হিন্দুস্তান টাইমস।