প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপির নেতা নরেন্দ্র মোদি ‘স্বৈরাচার’ কংগ্রেস সরকারকে উচ্ছেদের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার পাঞ্জাবের মধুপুরে আয়োজিত এক সমাবেশে মোদি এই আহ্বান জানান। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী প্রচারণা প্যানেলের চেয়ারম্যান হওয়ার পর এটাই তাঁর প্রথম দলীয় সমাবেশ। প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীকে কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন, ‘কংগ্রেসের হাতে এ দেশের মানুষের ভবিষ্যৎ নিরাপদ নয়।’ টাইমস অব ইন্ডিয়া।