প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২ জুন নওয়াজের চিঠির জবাবে মোদি গত শুক্রবার এ চিঠি লেখেন৷ এতে তিনি নয়াদিল্লি সফর নিয়ে ইতিবাচক মূল্যায়নের জন্য নওয়াজকে ধন্যবাদ জানান এবং দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে পাকিস্তান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন৷ এ ছাড়া করাচি বিমানবন্দরে গত সপ্তাহের সন্ত্রাসী হামলার নিন্দা জানান ভারতের প্রধানমন্ত্রী৷ এদিকে মোদি গতকাল শনিবার আরব সাগরের গোয়া উপকূলে ভারতের সর্ববৃহৎ যুদ্ধজাহাজ বিক্রমাদিত্য পরিদর্শন করেছেন। এনডিটিভি৷