মোদির নামে আম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজি কলিমুল্লাহ তাঁর নতুন উদ্ভাবিত হাইব্রিড আমের নাম নরেন্দ্র মোদির নামে রেখেছেন। এর নাম দেওয়া হয়েছে ‘নামো আম’।
হাজি কলিমুল্লাহ তাঁর নতুন উদ্ভাবিত হাইব্রিড আমের নাম নরেন্দ্র মোদির নামে রেখেছেন। এর নাম দেওয়া হয়েছে ‘নামো আম’।

লোকসভা নির্বাচনের আগেই মোদি-জ্বরে কাঁপছিল পুরো ভারত। নির্বাচনে মোদির বিপুল জয়ের পর তাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হবু প্রধানমন্ত্রীকে নিয়ে নানা সব কাণ্ড পাকাচ্ছেন তাঁর ভক্তরা। দেশটির লক্ষেৗর এক প্রবীণ আমচাষি তাঁর নতুন উদ্ভাবিত হাইব্রিড আমের নাম মোদির নামে রেখেছেন।
গতকাল শনিবার বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ‘আমের রাজা’ নামে খ্যাত প্রবীণ চাষি হাজি কলিমুল্লাহ নতুন একধরনের হাইব্রিড আম উদ্ভাবন করেছেন। তিনি এর নাম দিয়েছেন ‘নামো আম’।
ইংরেজি হরফে লেখা নরেন্দ্র মোদির নামের প্রথম অংশ থেকে নেওয়া হয়েছে ‘না’ এবং দ্বিতীয় অংশ থেকে নেওয়া হয়েছে ‘মো’। দুটি মিলিয়ে করা হয়েছে ‘নামো আম’।
ওই চাষি এর আগেও অনেক প্রজাতির হাইব্রিড আম উদ্ভাবন করে খ্যাতিমান ব্যক্তিদের নামে রেখেছেন। তাঁর দাবি, নতুন উদ্ভাবিত আমটি মোদির ব্যক্তিত্বের সঙ্গে যাবে। তাঁর নামেই এটি উত্সর্গ করা হয়েছে।
কলিমুল্লাহ বলেন, ‘আমার ইচ্ছা, এই জাতের প্রথম পাকা আমটি মোদির কাছে যাবে। তিনি এর স্বাদ নেবেন এবং আমটির সুঘ্রাণ বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করবেন।’