মোদির পক্ষে লতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী পদে বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদিকে সমর্থন করলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গত শুক্রবার মহারাষ্ট্রের পুনেতে লতা মঙ্গেশকরের বাবা দীননাথ মঙ্গেশকরের নামে একটি বিশেষায়িত হাসপাতালের উদ্বোধন করেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে লতা মঙ্গেশকর, তাঁর ভাই হূদয়নাথ মঙ্গেশকর এবং তিন বোন মিনা, আশা ও উষা মঙ্গেশকর উপস্থিত ছিলেন। লতা মঙ্গেশকর তাঁর ভাষণে মোদির প্রশংসা করে বলেন, ‘প্রতিটি ভারতবাসী চান মোদিকে প্রধানমন্ত্রী পদে দেখতে। আমিও তা-ই চাই। মোদি প্রধানমন্ত্রী হলে আমিও খুশি হব।’ নরেন্দ্র মোদি বলেন, ‘হাসপাতাল উদ্বোধনের জন্য লতাজির চিঠি পেয়ে আমি মুগ্ধ হয়ে যাই। আমার জীবনের অন্যতম সেরা উপহার এই চিঠি।’ কলকাতা প্রতিনিধি