মোদির বিপক্ষে অজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে বারানসি আসনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিপক্ষে ক্ষমতাসীন কংগ্রেসের হয়ে লড়বেন অজয় রায়। গতকাল মঙ্গলবার দলের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়।
অজয় রায় বারানসির কাছের পিন্ড্রর কংগ্রেসের এমএলএ। বারানসি আসনে আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালও প্রার্থী হয়েছেন। কংগ্রেস বাঘা কোনো প্রার্থীকে খুঁজে পায়নি। শেষমেশ কংগ্রেসের এই ঘোষণায় তাদের দলীয় প্রার্থী নিয়ে রহস্যের কিনারা হলো। টাইমস অব ইন্ডিয়া।