প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর আসল নাম মেরাজ খালিদ নূর। কিন্তু সবাই চেনে ওসামা বিন লাদেন হিসেবে। আল-কায়েদার প্রয়াত নেতার সঙ্গে চেহারার অদ্ভুত রকমের মিল থাকায় নূর এলাকায় পরিচিত হয়ে ওঠেন লাদেন নামেই। তিনি লোকসভা নির্বাচনে বারানসি আসনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার প্রার্থিতার ঘোষণা দেন নুর। টাইমস অব ইন্ডিয়া।