মোদির লেখা কবিতার বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির লেখা কবিতার বই প্রকাশিত হচ্ছে।
‘আ জার্নি : পোয়েমস বাই নরেন্দ্র মোদি’ শীর্ষক বইটিতে মোদির লেখা মোট ৬৭টি কবিতা থাকবে। বইটি প্রকাশ করা হবে ২০ এপ্রিল।
কবিতাগুলো গুজরাটি ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন রবি মান্থা। মোদির কবিতায় গুরুত্ব পেয়েছে প্রকৃতি, দেশপ্রেম, প্রগতি, ভালোবাসা ও বন্ধুত্ব।