মোদির শপথে খরচ ২২ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে ১৭ লাখ ৬০ হাজার রুপি ব্যয় হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ২২ লাখ ২৯ হাজার টাকা।

গতকাল রোববার বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়, তথ্য অধিকার আইনের (আরটিআই) অধীনে জানতে চাওয়া প্রশ্নের জবাবে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৬ মে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন মোদি। ওই অনুষ্ঠানে দেশি-বিদেশি মিলিয়ে চার হাজার ১৭ জন অতিথি অংশ নেন।

আরটিআইয়ের অধীনে রমেশ ভার্মা নামের এক অধিকার কর্মীর চাওয়া প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির সচিবালয় থেকে জানানো হয়, ওই অনুষ্ঠান আয়োজনে প্রায় ১৭ লাখ ৬০ লাখ রুপি খরচ হয়েছে। এর মধ্যে তাঁবু, মঞ্চ, আসবাব ও সংশ্লিষ্ট অন্যান্য উপকরণ-বাবদ খরচ রয়েছে।