মোদির সমাবেশে মনমোহনের ভাই, লজ্জায় কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদির সঙ্গে দলজিত্ সিং কোহলি
নরেন্দ্র মোদির সঙ্গে দলজিত্ সিং কোহলি

ভারতের লোকসভা নির্বাচনের এই সময়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কংগ্রেস নেতা মনমোহন সিংয়ের ছোট ভাই দলজিত্ সিং কোহলি।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, গতকাল শুক্রবার পাঞ্জাব প্রদেশের অমৃতসর আসনে বিজেপির প্রার্থী অরুণ জেটলির নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি ও দলজিেক একই মঞ্চে দেখা গেছে।
এ প্রসঙ্গে দলজিত্ সিং কোহলি বলেন, মনমোহনের সঙ্গে কংগ্রেসের আচরণে হতাশ হয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তা ছাড়া অরুণ জেটলির উদ্দেশ্য তাঁর পছন্দ হয়েছে। বিজেপির টিকিটে সম্প্রতি নির্বাচনে অংশ নেবেন বলেও জানান তিনি।
দলজিত্ বলেন, ‘আমার ভাই মনমোহন সিং একজন সত্ মানুষ। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করে যাচ্ছেন। কিন্তু কংগ্রেসের নেতা তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না।’
নরেন্দ্র মোদি ওই নির্বাচনী সভায় দলজিেক বুকে জড়িয়ে ধরে বলেন, ‘কোহলি আমাদের দলে যোগ দিয়েছেন। তাঁর এই যোগদানে আমাদের দলকে আরও শক্তিশালী করবে। আমাদের দল শুধু একজনকে সদস্যপদ দেওয়ার জন্য নয়, বরং আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করতে চায় আমাদের দল।’

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দলজিতের এই ঘটনায় সিং পরিবার বিস্মিত হয়েছে। এত দিন রাজনীতি থেকে দূরে থাকা দলজিতের বিজেপি যোগ দেওয়ার কোনো উদ্দেশ্যও তারা খুঁজে পাচ্ছে না। তবে পরিবারের পক্ষ থেকে এ কথা বলা হয়, দলজিত্ তাঁর রাজনৈতিক মতাদর্শের বেলায় স্বাধীন।

টাইমস অব ইন্ডিয়াকে দলজিত্ বলেন, তাঁর ভাইকে যেভাবে দলের পক্ষ থেকে কোণঠাসা করে রাখা হয়েছে এবং তাঁর নীতিগুলোকে উপেক্ষা করা হয়েছে, এতে হতাশ হয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

মনমোহন সিং যে মোদিকে গণহত্যাকারী বলেছিলেন, এ ব্যাপারে অবগত আছেন বলে জানান দলজিত্। তবে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চাননি।