প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী গত সোমবার লোকসভায় করমর্দন করেছেন৷ এদিন লোকসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ভাষণের পর রাহুলকে উষ্ণ অভ্যর্থনা জানান মোদি৷ লোকসভা নির্বাচনে প্রচারের সময় মোদি ও রাহুল পরস্পরকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন৷ এদিকে গতকাল মঙ্গলবার লোকসভার অধিবেশনে বিজেপির আক্রমণের মুখে পড়ে কংগ্রেস৷ কংগ্রেসকে আঞ্চলিক দল বলে উল্লেখ করেন বিজেপির এক নেতা৷ পিিটআই৷